মনের জানালায়, পীর, মুরিদ "পীর" শব্দটি হল ফার্সি। আরবীতে মুরশীদ আর বাংলায় পথপ্রদর্শক বলা হয়। অর্থাৎ, আল্লাহর আদেশ-নিষেধ সমূহ যিনি উত্তম প্রশিক্ষণ দেন, তার নাম মুরশীদ বা পথপ্রদর্শক। যাকে ফার্সীতে বলে পীর। "মুরীদ" শব্দটিও আরবী। যার অর্থ হল ইচ্ছা পোষণকারী। অর্থাৎ, যে ব্যক্তি আল্লাহর আদেশ-নিষেধ সমূহ পালন করার ইচ্ছা পোষণ করে কোন বুযূর্গ ব্যক্তির হাত ধরে শপথ গ্রহণ করেন, সে ব্যক্তিটিই "মুরীদ"। অতএব, এই ব্যাখ্যায় একথা স্পষ্ট হল যে,-- পীর হবেন কুরআন, হাদিসের স্পষ্ট দলিলের ভিত্তিতে আল্লাহর আদেশ-নিষেধ শিক্ষাদানের একজন প্রশিক্ষণদাতা। আর যিনি সেই প্রশিক্ষণ নিতে চান সেই শিক্ষার্থীই হল "মুরীদ"। সুতরাং এখন পরিষ্কার বুঝে আসলো যে "পীর" মুর্শীদ" শিক্ষক বা প্রশিক্ষককে অবশ্যই কুরআন, হাদিসের শিক্ষায় শিক্ষিত হতে হবে। আরো সহজ করে বললে, "পীর" ডিগ্রি ধারী ব্যক্তির প্রধান সাবজেক্ট আল্লাহর সন্তুষ্টি, নৈকট্যের আধ্যাতিকতা। আর আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের জন্য, মহা জগতের শ্রেষ্ঠতম দলিল গুলো রয়েছে কুরআন ও হাদিসে। সাব-রেজিষ্টার অফিসার দলিল, ম্যাপ বা ...