কবিতা, বিধাতার ধাঁ-ধাঁ

বিধাতার ধাঁ-ধাঁ
 মোঃ আবুল হাছান 


দেখব আমি নিজকে নিজে
কিসে আছে কি আমার মাঝে
        কিসে বাধ্য
        কি আরাধ্য
সুখে দূখে সে নিচ্ছে ক্ষয়ে
কেমন করে কি বিনিময়ে।

দেখব আমি সাধ্য কিসে
সুখে ও দূখে সমান মিশে
        মহা শক্তি
        মহা নিক্তি
মহা জগতে শ্রেষ্ঠ সেরা
অবাধ্য সে বাঁধন হারা!

দেখব আমি ইচ্ছাধারী
আকাশ মাটি স্বপ্নচারী
        বিধাতা নয়
         এই হ্নদয়
দেখব আমি ভাঙব ধাঁ-ধাঁ
সৃষ্টিতেই স্রষ্টা বাঁধা!
___________________________




মন্তব্যসমূহ

Popular Posts

কবিতা, প্রিয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষ্যে, শুভ জন্মদিন

কবিতা বাসন্তী উচ্ছাস

কবিতা, প্রেম

কবিতাঃ- খুকু মণি