পোস্টগুলি

কবিতা বাসন্তী উচ্ছাস

ছবি
বাসন্তী উচ্ছ্বাস    👉মোঃ আবুল হাছান ----------------------------------------- আজি দখিনা যাদু পর্শে, কোয়েলা বালিকার হর্ষে,        হৃদয়-মনে উচ্ছ্বসী। শিমুল পলাশ অঞ্চলে, ঝলোমল নব কুন্তলে,      খোশবু ঢালে নিঃশ্বাসী। কৃষ্ণচূড়া শিমূল আর, মালতী মাধবী সমাহার,      দিক দিগন্তে প্রাচুর্য। মৌ মৌ গন্ধ মাখা বাতাসে রংধনু মুছে রাত আসে,      ফুটে জোছনার মাধুর্য। লক্ষ গান লক্ষ সুর লক্ষ তাল তো সুমধুর      নাই খেদ নাই ভেদ বর্ণ। পাখি আরও মানুষ মিলে সুর আরোপে একই ঢিলে      এক ভাষা ভালবাসা পূর্ণ। দোয়েল নাচে কাঞ্চা ভোরে শালিক আসে ভর দুপুরে,      নাঁচে গ্রাম্য মেয়ে নাঁচনা। রাত দুপুরে অশোক ঢালে পেঁচা নাচে দখিনার তালে,      বাঁজে বাঁশ পাতায় বাঁজনা।

মনের জানালায়, মন ও মনের মানুষ

ছবি
মন ও মনের মানুষ         মোঃ আবুল হাছান

কবিতা, বিধাতার ধাঁ-ধাঁ

বিধাতার ধাঁ-ধাঁ   মোঃ আবুল হাছান  

পীর,মুরিদ, শিক্ষক, প্রশিক্ষক, ছাত্র

মনের জানালায়, পীর, মুরিদ "পীর" শব্দটি হল ফার্সি। আরবীতে মুরশীদ আর বাংলায় পথপ্রদর্শক বলা হয়। অর্থাৎ, আল্লাহর আদেশ-নিষেধ সমূহ যিনি উত্তম প্রশিক্ষণ দেন, তার নাম মুরশীদ বা পথপ্রদর্শক। যাকে ফার্সীতে বলে পীর। "মুরীদ" শব্দটিও আরবী। যার অর্থ হল ইচ্ছা পোষণকারী। অর্থাৎ, যে ব্যক্তি আল্লাহর আদেশ-নিষেধ সমূহ পালন করার ইচ্ছা পোষণ করে কোন বুযূর্গ ব্যক্তির হাত ধরে শপথ গ্রহণ করেন, সে ব্যক্তিটিই "মুরীদ"। অতএব, এই ব্যাখ্যায় একথা স্পষ্ট হল যে,-- পীর হবেন কুরআন, হাদিসের স্পষ্ট দলিলের ভিত্তিতে আল্লাহর আদেশ-নিষেধ শিক্ষাদানের একজন প্রশিক্ষণদাতা। আর যিনি সেই প্রশিক্ষণ নিতে চান সেই শিক্ষার্থীই হল "মুরীদ"। সুতরাং এখন পরিষ্কার বুঝে আসলো যে "পীর" মুর্শীদ" শিক্ষক বা প্রশিক্ষককে অবশ্যই কুরআন, হাদিসের শিক্ষায় শিক্ষিত হতে হবে। আরো সহজ করে বললে, "পীর" ডিগ্রি ধারী ব্যক্তির প্রধান সাবজেক্ট আল্লাহর সন্তুষ্টি, নৈকট্যের আধ্যাতিকতা। আর আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের জন্য, মহা জগতের শ্রেষ্ঠতম দলিল গুলো রয়েছে কুরআন ও হাদিসে। সাব-রেজিষ্টার অফিসার দলিল, ম্যাপ বা ...

কবিতা, প্রিয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষ্যে, শুভ জন্মদিন

ছবি
★শুভ জন্মদিন★      ---মোঃ আবুল হাছান             ________________________ এলো আবার জৈষ্ঠ্যের এগারো দিন, এসেছিল মহা-বিদ্রোহী মৃত্যুহীন। জটিল কুটিল কু-সংস্কার ভেদিয়া, বিশ্ব ছাড়ায়ে দেখালো আরশ ছেদিয়া। নিঃস্বে এ বিশ্বে দিল মানবতা ঋণ, জানাই তারে শুভ শুভ জন্মদিন। আসেনি নিজের দূঃখ ব্যথা বইতে, এসেছিল জগতের সব ব্যথা সইতে। সে প্রেমিক জগত ব্যথায় বাঁধনহারা, বাঁধিতে বাধা পড়ে নার্গিস-প্রমীলারা। ঐ বাঁধন টানে এ মন করে চিন-চিন, সে বন্ধুরে শুভ শুভ জন্মদিন। ভাবি ঐ বজ্র শোষক শক্ত প্রাণে, বজ্র আর গর্জেনি কি অভিমানে। খুজি নিরবতার সুর ছন্দ বাণী, দৃষ্টিতে লেখা অমর কবিতা খানি। সেই ভাবনায় চোখ উঠে ছলছলি, চোখের জলে তোমায় শ্রদ্ধাঞ্জলী।  কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষ্যে, কবিতা, শুভ জন্মদিন

ইসলামের স্তম্ভ সমূহ

ছবি
ইসলামের স্তম্ভ সমূহঃ-- যদি আমরা মুসলমান, তাহলে ধর্ম ইসলাম। আর ইসলামের পাঁচটি স্তম্ভ অন্তরে ধারন ও বাস্তবায়ন এবং তদানুসারে জীনব-যাপন আমাদের উচিত। حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى،  قَالَ أَخْبَرَنَا حَنْظَلَةُ بْنُ أَبِي سُفْيَان  عَنْ عِكْرِمَةَ بْنِ خَالِدٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ بُنِيَ الإِسْلاَمُ عَلَى خَمْسٍ شَهَادَةِ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، وَإِقَامِ الصَّلاَةِ، وَإِيتَاءِ الزَّكَاةِ،  وَالْحَجِّ، وَصَوْمِ رَمَضَانَ ‏ ইবন ‘উমার (রাঃ) থেকে বর্ণিত----- তিনি বলেন, আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ইরশাদ করেন, ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি।  ১* আল্লাহ ব্যতীত প্রকৃত কোন উপাস্য নেই এবং নিশ্চয়ই মুহাম্মাদ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আল্লাহর রাসূল-এ কথার প্রকাশ্য সাক্ষ্য প্রদান করা।  ২* সলাত (নামাজ) কায়িম করা। ৩* যাকাত আদায় করা।  ৪* হজ্জ সম্পাদন করা এবং  ৫* রমযানের সিয়ামব্রত পালন করা (রোজা রাখা)। (৪৫১৪; মুসলিম ১/৫ হাঃ ১৬, আহমাদ ৬০২২, ৬৩০৯)  মন্তব্য নো...

কবিতাঃ- সময়

ছবি
        >>সময়               মোঃ আবুল হাছান                 ---------------------- স্রোত নয় কোন ক্রোধ নয় চলে নিখুঁত ছন্দময়-                    --সময়! পাপ-তাপ মিথ্যা মন্দ মুছে নেয় ঘৃণা ও দ্বন্দ্ব নয় তবুও গন্ধময়-                     --সময়! কত কবি জ্ঞানী মহাজন কত মহাদেশ মহাবন হয়েছে অতীত বিস্ময়-                       --সময়! বাধ্য নয় বদ্ধ নয় চির দূর্জয় মহাভয়                  --সময়! কত প্রেম কত ইতিহাস ভোরে রাজা রাতে সন্যাস, কবে কাকে সে আড়ালে লয়-                       --সময়! আমার যত সময় লেখা সময় বুকে পূর্ব আঁকা আজ পড়তে ইচ্ছা হয়-                       --সময়! __________________________

কবিতাঃ- খুকু মণি

ছবি
      >>খুকু মণি               মোঃ আবুল হাছান   -----------------------------------                                খুকু মনি জোত্‍স্না রানী    আমার প্রাণের সুবাস, খুকু সোনা চাঁদের কণা    তুই যে মনের উচ্ছাস। মানিক রতন হীরা পান্না আনন্দ ও হাসির বন্যা, থমকে যাবে কাঁদবি যদি সাত সমুদ্র তের নদী, মেঘের কালো মাখবে আকাশ। ঝলোমল ভোর পাখিদের সুর   সাতটা সূর্য্য হতে দামি, সাত পৃথিবী একটাই ছবি   জানি তোকে জানি আমি। নয় গোলাপ নয়তো বেলী জুঁই আসমানি একটি ফুল যে তুই। তোকে যেদিন বুকে তুলি- স্বর্গ চায়রে পায়ের ধূলি, জীবন আমার তুই, আমার নিঃশ্বাস। ___________________________________

কবিতাঃ- হারিয়ে যাব

ছবি
আকাশের রং             বাতাসের গন্ধ, এ মাটির প্রেম             পাখিদের ছন্দ, ছেড়ে যাব আমি যাব চোখ বুজে, হারিয়ে যাব হারানো বন্ধুর খুঁজে|

চিঠি

ছবি
আমার রাজকন্যার প্রতি--- মা'রে, সিংহাসনহীন আমার রাজ্যে, একমাত্র প্রজা ছিলাম আমি, আর রাজকন্যাটি তুই। যেদিন তোর মায়ের অস্তিত্ব ছেড়ে ভূমিষ্ঠ হয়েছিলি, সেদিন থেকে তোকে "মা" বলে ডাকতে শুরু করেছিলাম। তোকে "মা" ডেকে নিজের "মা" হারানোর ব্যাথা ভুলেই গিয়েছিলাম। তোর নিঃশ্বাসটা নির্মল রাখতে সিগারেট ছেড়েছিলাম, ঘামে ভেঁজা হাত দুটো না ধোয়া পর্যন্ত তোর মা তোকে স্পর্শই করতে দিতোনা। মহা-আনন্দে তোকে বিদ্যালয়ে ভর্তি করতে গিয়ে, শিক্ষক তোর নাম জানতে চাইলে, তোকে "মা" বলে ডাকায় তোর ডাক নামটাও ক্ষনিকের জন্য ভুলে গিয়েছিলাম। সবাই আমাকে নিয়ে সেদিন হাসা-হাসি করেছিলো। তাই চিঠির উপরে আজো তোর নামের জায়গায় মা লিখেই শুরু করেছি। হঠাৎ করে তুই এভাবে চলে যাবি, আমি তা ভাবতেই পারিনি। সেদিন ছেলেটা বাইরে ব্যাগ হাতে তোর জন্য অপেক্ষা করছিল, কখন তুই দরজা খুলে বাইরে বের হয়ে আসবি। আমি তখন ভেতরে আল্লাহর কাছে প্রার্থনা করছিলাম, আর কতটা ভালবাসতে পারলে তুই আমাকে ছেড়ে চলে যাবি না। অন্তরটা ফেটে চোখ দিয়ে জল ঝরছিল, শরীরের কাঁপুনিটা সামলাতে পারছিলামনা। তুই হয়ত ঘরে বসে ভাবছিলি, আজ যেতে না পারলে ছেলেট...

কবিতা "ধর্ম ও কর্ম"

ছবি
    >>ধর্ম ও কর্ম<<            মোঃ আবুল হাছান   ------------------------ ধর্ম নাকি কর্ম বড় ঘাড় উচিয়ে তর্ক কর           দেখ সরল যুক্তি, ভক্তি হীনা ভক্ত মুখ মুক্তা হীনা যেই ঝিনুক         তুমি তেমন ব্যক্তি। শ্রমবিনে মহল কি হয় শক্তি বিনে যুদ্ধজয়          আছে এমন উক্তি? বীজ বিহীন শস্য কই দুধ ছাড়াই আসবে দই        আনো একটা শক্তি। ধর্ম যদি স্বর্ণ, আর- কর্ম তার অলংকার          দিল তোমায় স্রষ্টা, পড়ে পড়ে সাজাও গাত্র পাবে উত্তম চরিত্র            উলঙ্গ সে ভ্রষ্টা|

কাব্য- (আমার মনোজগৎ)

ছবি
কে তুমি নীবিড় মায়া হৃদয়ে ফেললে ছায়া হাত বাড়িয়ে দেখি দূর ভাবনাতে রাত্রি ভোর।

কবিতা "বৃষ্টি"

ছবি
♣♣♣ * বৃষ্টি *   ♣ ♣♣         মোঃ আবুল হাছান          ~~~~~~~~~~~~~~~~~~~~~

কবিতা, প্রেম

ছবি
                 >>প্রেম<< _________________________________           মোঃ আবুল হাছান ************************ আমি যেন ব্যাকুল বাতাস             বুকেতে আঘাত সয়ে চলি, আমি যেন দীর্ঘশ্বাস,             বেদনার সাথে কথা বলি| আমি ঝরা ফুলের কান্না                  ঐ অবহেলিত সমাপ্তি, আমি ঐ ছুটে চলা ঝর্ণা               পাহাড়ের ব্যাথার ব্যাপ্তি| আমি যেন সুনীল আকাশ                 সূর্যজ্বালা জ্বলছে বুকে, আমি পরিতাপ উপহাস             ছড়ানো রয়েছে দিকে দিকে| আমি যেন অকূল সাগর                          সারাক্ষণই অশান্ত, আমি সীমানায় বিস্তর                  ...