পোস্টগুলি

সেপ্টেম্বর ২৪, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কবিতা বাসন্তী উচ্ছাস

ছবি
বাসন্তী উচ্ছ্বাস    👉মোঃ আবুল হাছান ----------------------------------------- আজি দখিনা যাদু পর্শে, কোয়েলা বালিকার হর্ষে,        হৃদয়-মনে উচ্ছ্বসী। শিমুল পলাশ অঞ্চলে, ঝলোমল নব কুন্তলে,      খোশবু ঢালে নিঃশ্বাসী। কৃষ্ণচূড়া শিমূল আর, মালতী মাধবী সমাহার,      দিক দিগন্তে প্রাচুর্য। মৌ মৌ গন্ধ মাখা বাতাসে রংধনু মুছে রাত আসে,      ফুটে জোছনার মাধুর্য। লক্ষ গান লক্ষ সুর লক্ষ তাল তো সুমধুর      নাই খেদ নাই ভেদ বর্ণ। পাখি আরও মানুষ মিলে সুর আরোপে একই ঢিলে      এক ভাষা ভালবাসা পূর্ণ। দোয়েল নাচে কাঞ্চা ভোরে শালিক আসে ভর দুপুরে,      নাঁচে গ্রাম্য মেয়ে নাঁচনা। রাত দুপুরে অশোক ঢালে পেঁচা নাচে দখিনার তালে,      বাঁজে বাঁশ পাতায় বাঁজনা।