পোস্টগুলি

ডিসেম্বর ২২, ২০১৯ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ইসলামের স্তম্ভ সমূহ

ছবি
ইসলামের স্তম্ভ সমূহঃ-- যদি আমরা মুসলমান, তাহলে ধর্ম ইসলাম। আর ইসলামের পাঁচটি স্তম্ভ অন্তরে ধারন ও বাস্তবায়ন এবং তদানুসারে জীনব-যাপন আমাদের উচিত। حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى،  قَالَ أَخْبَرَنَا حَنْظَلَةُ بْنُ أَبِي سُفْيَان  عَنْ عِكْرِمَةَ بْنِ خَالِدٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ بُنِيَ الإِسْلاَمُ عَلَى خَمْسٍ شَهَادَةِ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، وَإِقَامِ الصَّلاَةِ، وَإِيتَاءِ الزَّكَاةِ،  وَالْحَجِّ، وَصَوْمِ رَمَضَانَ ‏ ইবন ‘উমার (রাঃ) থেকে বর্ণিত----- তিনি বলেন, আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ইরশাদ করেন, ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি।  ১* আল্লাহ ব্যতীত প্রকৃত কোন উপাস্য নেই এবং নিশ্চয়ই মুহাম্মাদ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আল্লাহর রাসূল-এ কথার প্রকাশ্য সাক্ষ্য প্রদান করা।  ২* সলাত (নামাজ) কায়িম করা। ৩* যাকাত আদায় করা।  ৪* হজ্জ সম্পাদন করা এবং  ৫* রমযানের সিয়ামব্রত পালন করা (রোজা রাখা)। (৪৫১৪; মুসলিম ১/৫ হাঃ ১৬, আহমাদ ৬০২২, ৬৩০৯)  মন্তব্য নো...

কবিতাঃ- সময়

ছবি
        >>সময়               মোঃ আবুল হাছান                 ---------------------- স্রোত নয় কোন ক্রোধ নয় চলে নিখুঁত ছন্দময়-                    --সময়! পাপ-তাপ মিথ্যা মন্দ মুছে নেয় ঘৃণা ও দ্বন্দ্ব নয় তবুও গন্ধময়-                     --সময়! কত কবি জ্ঞানী মহাজন কত মহাদেশ মহাবন হয়েছে অতীত বিস্ময়-                       --সময়! বাধ্য নয় বদ্ধ নয় চির দূর্জয় মহাভয়                  --সময়! কত প্রেম কত ইতিহাস ভোরে রাজা রাতে সন্যাস, কবে কাকে সে আড়ালে লয়-                       --সময়! আমার যত সময় লেখা সময় বুকে পূর্ব আঁকা আজ পড়তে ইচ্ছা হয়-                       --সময়! __________________________

কবিতাঃ- খুকু মণি

ছবি
      >>খুকু মণি               মোঃ আবুল হাছান   -----------------------------------                                খুকু মনি জোত্‍স্না রানী    আমার প্রাণের সুবাস, খুকু সোনা চাঁদের কণা    তুই যে মনের উচ্ছাস। মানিক রতন হীরা পান্না আনন্দ ও হাসির বন্যা, থমকে যাবে কাঁদবি যদি সাত সমুদ্র তের নদী, মেঘের কালো মাখবে আকাশ। ঝলোমল ভোর পাখিদের সুর   সাতটা সূর্য্য হতে দামি, সাত পৃথিবী একটাই ছবি   জানি তোকে জানি আমি। নয় গোলাপ নয়তো বেলী জুঁই আসমানি একটি ফুল যে তুই। তোকে যেদিন বুকে তুলি- স্বর্গ চায়রে পায়ের ধূলি, জীবন আমার তুই, আমার নিঃশ্বাস। ___________________________________

কবিতাঃ- হারিয়ে যাব

ছবি
আকাশের রং             বাতাসের গন্ধ, এ মাটির প্রেম             পাখিদের ছন্দ, ছেড়ে যাব আমি যাব চোখ বুজে, হারিয়ে যাব হারানো বন্ধুর খুঁজে|

চিঠি

ছবি
আমার রাজকন্যার প্রতি--- মা'রে, সিংহাসনহীন আমার রাজ্যে, একমাত্র প্রজা ছিলাম আমি, আর রাজকন্যাটি তুই। যেদিন তোর মায়ের অস্তিত্ব ছেড়ে ভূমিষ্ঠ হয়েছিলি, সেদিন থেকে তোকে "মা" বলে ডাকতে শুরু করেছিলাম। তোকে "মা" ডেকে নিজের "মা" হারানোর ব্যাথা ভুলেই গিয়েছিলাম। তোর নিঃশ্বাসটা নির্মল রাখতে সিগারেট ছেড়েছিলাম, ঘামে ভেঁজা হাত দুটো না ধোয়া পর্যন্ত তোর মা তোকে স্পর্শই করতে দিতোনা। মহা-আনন্দে তোকে বিদ্যালয়ে ভর্তি করতে গিয়ে, শিক্ষক তোর নাম জানতে চাইলে, তোকে "মা" বলে ডাকায় তোর ডাক নামটাও ক্ষনিকের জন্য ভুলে গিয়েছিলাম। সবাই আমাকে নিয়ে সেদিন হাসা-হাসি করেছিলো। তাই চিঠির উপরে আজো তোর নামের জায়গায় মা লিখেই শুরু করেছি। হঠাৎ করে তুই এভাবে চলে যাবি, আমি তা ভাবতেই পারিনি। সেদিন ছেলেটা বাইরে ব্যাগ হাতে তোর জন্য অপেক্ষা করছিল, কখন তুই দরজা খুলে বাইরে বের হয়ে আসবি। আমি তখন ভেতরে আল্লাহর কাছে প্রার্থনা করছিলাম, আর কতটা ভালবাসতে পারলে তুই আমাকে ছেড়ে চলে যাবি না। অন্তরটা ফেটে চোখ দিয়ে জল ঝরছিল, শরীরের কাঁপুনিটা সামলাতে পারছিলামনা। তুই হয়ত ঘরে বসে ভাবছিলি, আজ যেতে না পারলে ছেলেট...

কবিতা "ধর্ম ও কর্ম"

ছবি
    >>ধর্ম ও কর্ম<<            মোঃ আবুল হাছান   ------------------------ ধর্ম নাকি কর্ম বড় ঘাড় উচিয়ে তর্ক কর           দেখ সরল যুক্তি, ভক্তি হীনা ভক্ত মুখ মুক্তা হীনা যেই ঝিনুক         তুমি তেমন ব্যক্তি। শ্রমবিনে মহল কি হয় শক্তি বিনে যুদ্ধজয়          আছে এমন উক্তি? বীজ বিহীন শস্য কই দুধ ছাড়াই আসবে দই        আনো একটা শক্তি। ধর্ম যদি স্বর্ণ, আর- কর্ম তার অলংকার          দিল তোমায় স্রষ্টা, পড়ে পড়ে সাজাও গাত্র পাবে উত্তম চরিত্র            উলঙ্গ সে ভ্রষ্টা|